আজ ডায়াবেটিক সেবা দিবস
০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪২ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০২:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
আজ শুক্রবার ডায়াবেটিক সেবা দিবস। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মরণে প্রতিবছর দিবসটি পালিত হয়ে থাকে। তার মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাডাস।
১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ডা. ইব্রাহিমের মৃত্যু হয়। এর পর থেকে বাডাস দিনটিকে ‘ডায়াবেটিক সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে। দিবসটি উপলক্ষে সমিতি এবং এর প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ডা. ইব্রাহিমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, শাহবাগ, ধানমন্ডি রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে ডায়াবেটিক নির্ণয়, বেলা ১১টায় বারডেমের তৃতীয় তলার অডিটরিয়ামে স্মরণসভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। স্মৃতিচারণ করবেন বারডেমের নেফ্রোলজি ও ডায়ালাইসিস বিভাগের অধ্যাপক মো. আবুল মনসুর, বিশিষ্ট পুষ্টিবিদ, বারডেমের সাবেক চিফ নিউট্রিশন অফিসার আখতারুন নাহার আলো। আরও বক্তব্য রাখবেন সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন ও বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক জাফর আহমেদ লতিফ। সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।
এদিকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (৪র্থ তলা) বিনামূল্যে হৃদরোগীদের পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসা দেয়া হবে। দুপুর ১২টায় বারডেম বহির্বিভাগ নিচতলায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার