বিষাক্ত সাপের কামড়ে ২ জনের মৃত্যু
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:২১ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিষধর সাপের কামড়ে নেত্রকোনায় পৃথক স্থানে দুইজনের মৃত্যু হয়েছে। জেলার সদর ও কলমাকান্দা উপজেলায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন চন্দন দাস ও রুবেল মিয়া। এদেরে মধ্যে চন্দন দাস খালিয়াজুরী উপজেলার বাসিন্দা। তবে তিনি সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে বসবাস করতেন এবং ওই এলাকায় একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন। আর পেশায় দিনমজুর রুবেল মিয়া কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিম খানের ছেলে।
জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে চন্দন দাস প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে রাতেই তিনি বাড়িতে ফেরেন। কিন্তু বৃহস্পতিবার সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ খালিয়াজুরী উপজেলার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত অবস্থায় রুবেল মিয়াকে একটি বিষধর সাপ কামড় দেয়। তাকে উদ্ধার করে কলমাকান্দা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাপের আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার