ফিরে এসেছেন ৬৫ হাজার ৩৬০ জন হাজি
০১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩১ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৩৬০ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্সের ৯৮টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮২টি ফ্লাইটে এসব হাজিগণ দেশে ফেরেন।
জানা যায়, শনিবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সরকারি ব্যবস্থাপনায় শেষ তিনটি ফ্লাইট বিজি- ৩২৬৫, বিজি-৩২৬৩ এবং বিজি-৩২৬৯ ফ্লাইটের হাজিরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। হাজিরা মদিনায় ৮ দিন অবস্থান করবেন এবং রাসূল (সাঃ)-এর রওজা শরিফ জিয়ারতসহ মসজিদে নববীতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় করবেন। পরে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। ফিরতি হজ ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
চলতি বছর হজ পালনে গিয়ে সৌদি আরবে সর্বমোট ১১২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৯৫ জন ও নারী ১৭ জন। ১১২ জনের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনা ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার