রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের অসহযোগিতা, মিয়ানমারের এমন অভিযোগ ভিত্তিহীন
২৬ আগস্ট ২০১৯, ০৩:০৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ এএম
নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ অসহযোগিতা করছে, মিয়ানমার সরকারের এমন অভিযোগকে ভিত্তিহীন বলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ সব সময় প্রস্তুত।
গত শনিবার মিয়ানমারের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়, বাংলাদেশের অসহযোগিতার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। মিয়ানমারের এমন দাবির পরিপ্রেক্ষিতে দেওয়া বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশের অসহযোগিতার অভিযোগ আনা ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই সংকট সমাধানে বাংলাদেশ সরকার কাজ করে চলেছে।
এ ছাড়া মিয়ানমারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ আহ্বান জানিয়ে আসছে। রোহিঙ্গাদের রাখাইনে ফেরানোর লক্ষ্যে সেখানকার শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, গত ২২ আগস্ট পর্যন্ত ৩ হাজার ৪৫০ জন রোহিঙ্গার তালিকা থেকে ৩৩৯টি পরিবারের ১ হাজার ২৭৬ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে এসব রোহিঙ্গা রাখাইনে ফিরে যেতে উদ্বেগ প্রকাশ করেছে। তারা রাখাইনের পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের কথা বলে সেখানে যেতে রাজি হননি। সে কারণে রাখাইনের পরিবেশ উন্নয়নে মিয়ানমারকেই ভূমিকা নিতে হবে।
২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ শুরু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার