ভৈরবে আইভি রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
২৫ আগস্ট ২০১৯, ০৫:৩৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ১১:২২ এএম
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলার ভৈরবে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদক, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মা আইভি রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপল্েয ২৪ আগষ্ট শনিবার ভৈরবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালোব্যাজ ধারন, খতমে কোরআন, শোক র্যালি, আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে ।
সকালে দলীয় কার্যালয়ে ও নিজ বাসভবনে কুরআন খতম, কালো ব্যাজ ধারন এবং আইভি রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতা কর্মী ও স্থানীয় থানা প্রশাসন। পরে ভৈরব হাজি আসমত কলেজের আয়োজনে কলেজ অডিটিরিয়ামে কলেজের অধ্য আরবুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার