ঈদের দিন থেকে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা
১০ আগস্ট ২০১৯, ০৮:২২ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৬, ০৮:৩৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী সোমবার (১২ আগস্ট) ঈদের দিন থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আশরাফুল আলম। তিনি জানান, ঈদের দিন থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে তা ১৩ এবং ১৪ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার (১০ আগস্ট) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে উল্লেখ করা হয়, ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে রাজস্থান এবং তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপরূপে অবস্থান করছে। এটি আরও পশ্চিমদিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে এবং এটি মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিশে গিয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল হয়ে মাঝারী অবস্থায় রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়, গঙ্গা ব্যতীত দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পর্যবেক্ষণাধীন ৯৩ টি পানি সমতল স্টেশনের গত ২৪ ঘণ্টায় পানি সমতল বৃদ্ধি পেয়েছে ২০টির এবং পানি সমতল হ্রাস পেয়েছে ৭০টির। এছাড়া ৩ টি স্টেশনের পানি সমতল অপরিবর্তিত রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার