ঈদের সময়টাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে: ওবায়দুল কাদের
০৯ আগস্ট ২০১৯, ০৩:৩৩ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০১:২২ এএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের সময়টাতে ডেঙ্গু পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শুক্রবার (৯ আগস্ট)রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় যাতে ডেঙ্গু পরিস্থিতি যেন জটিল না হয়, নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য সরকার ও দলের পক্ষ থেকে জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে । সেইসঙ্গে মানুষ যেন আতঙ্কিত হয়ে না পড়ে তা নিয়েও কাজ করছে সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পরেই ডেঙ্গু নিয়ে প্রস্তুতিমূলক কর্মতৎপরতা জোরদার করা হয়েছে। মানুষকে স্বস্তি দিতে এই প্রস্তুতি আরও জোরদার করা হবে। ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় সর্বক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সব ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এরই মধ্যে প্রস্তুত রয়েছে।
সেতুমন্ত্রী বলেন, ওষুধ এরই মধ্যে এসে গেছে এবং ওষুধ ছিটানোর কাজটা শুরু হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন অনেক পৌরসভাকে ওষুধ সরবরাহ করছে। মেয়র অনেকগুলো ওষুধ সিঙ্গাপুর থেকে এনেছেন। ঢাকা সিটিরও ওষুধ আসতে শুরু করেছে।
ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে তিনি বলেন, সচেতনতা সাবধানতা এবং সঙ্গে সঙ্গে যে কার্যকর ওষুধ আমরা প্রয়োগ করবো, তাতে করে ডেঙ্গু পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে।
ঈদ যাত্রার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়া সারা দেশে কোথাও রাস্তা খারাপ নেই। সারা দেশ থেকে আমি খবর রাখছি ও খবর নিচ্ছি।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার