আরও তিনদিন থাকতে পারে বৃষ্টিপাত
০৮ জুলাই ২০১৯, ০৮:০৫ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫০ এএম
টাইমস ডেস্ক:
বর্ষার খরা কাটিয়ে দেশের বিভিন্ন স্থানে অঝোরে ঝরছে বৃষ্টি। গত দু’দিনে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে আরও বেশকিছু স্থানে। সোমবার (৮ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত অঝোরে বৃষ্টি ঝরেছে ঢাকায়। দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি অব্যাহত রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে। এ বিষয়ে একজন আবহাওয়াবিদ বলেন, ‘এ অবস্থা মোটামুটি ৯, ১০, ১১ জুলাই পর্যন্ত থাকবে। বৃষ্টি ধীরে ধীরে কিছুটা কমে আসবে।’
সোমবার সকালে আবহওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার