মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ঝুলিতে প্রায় ৪ লাখ টাকা
৩০ মে ২০১৯, ০৪:৪৪ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ১১:৩৩ এএম
খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় ভারসাম্যহীন এক বৃদ্ধের ঝুলি থেকে তিন লাখ ৯৩ হাজার ৭৪৯ টাকা পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে খালিশপুর জুট মিলের সামনে তার কাছে এই টাকা পাওয়া যায়। তবে এই টাকা রাস্তায় গান গেয়ে পেয়েছেন বলে দাবি করছেন ওই বৃদ্ধ।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, সকালে ছেলে ধরা মনে করে এলাকাবাসী আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেন। এসময় তার ঝুলিতে কি আছে দেখতে চায় এলাকাবাসী। পরে ঝুলিতে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ টাকা দেখতে পায় স্থানীয়রা। এসময় তারা পুলিশে খবর দেয়।

ওসি আরও বলেন, টাকাগুলো এখন পুলিশের হেফাজতে রয়েছে। ঐ বৃদ্ধ জানিয়েছেন, বিভিন্ন এলাকায় গান গেয়ে তিনি এ অর্থ আয় করেছেন। তবে এই বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। সেখান থেকে বৃদ্ধের বিষয়ে যা সিদ্ধান্ত দেয়া হবে, তাই করবে পুলিশ, আর টাকাগুলো আদালতের জিম্মায় দেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার