ইসলামী বিশ্ববিদ্যালয়ে নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা

০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ এএম


ইসলামী বিশ্ববিদ্যালয়ে নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
সভাপতি ও সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।


ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সোহরাব উদ্দিন আহম্মেদ (আল-ফিকহ অ্যান্ড ল, ২০২০-২১) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব সাহা (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ২০২১-২২)।

এছাড়া সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক মেধাবী শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


সদ্য বিদায়ী সভাপতি মো. হানিফ মিয়া এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসনাইন ভূইয়া মুকুলের স্বাক্ষরিত প্রস্তাবনা, সংগঠনের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. মুর্শিদ আলমের অনুমোদন এবং সাবেক সভাপতি আল-আমিন, অমিত হাসান রাহিত ও মোয়াজ্জেম হোসেন আদনানের সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।


নবগঠিত কমিটি নরসিংদী জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে।


নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

 


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও