নরসিংদীতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
০১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মূল শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকালে নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার এবং আইটি সুপারভাইজারগণের উপস্থিতিতে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
নরসিংদী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রেজওয়ানা কবীরের সভাপতিত্বে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (উপনিবন্ধক) মোঃ রবিউল ইসলাম।
এসময় জেলা প্রশাসক প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, অর্থনৈতিক শুমারি একটি রাষ্টের ভবিষ্যৎ পরিকল্পনা ও ভবিষ্যতে রাষ্টের উন্নয়ন কর্মপন্থা নির্ধারণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন বাংলাদেশ গড়তে নির্ভুল তথ্য সংগ্রহ, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে শুমারি কার্যক্রম সম্পন্ন করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
উল্লেখ্য, অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন স্লোগানকে প্রতিপাদ্য করে ১০-২৬ ডিসেম্বর ২০২৪ সারাদেশে একযোগে অর্থনৈতিক শুমারিকাল চলবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা