হবিগঞ্জে ৭ দফা দাবীতে চা শ্রমিকদের মানববন্ধন
০৪ জুলাই ২০২৩, ০৪:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
হবিগঞ্জ প্রতিনিধি:
এরিয়া অর্থ-বোনাস, উৎসব ভাতা, পিএফের বকেয়া টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করণসহ ৭ দফা দাবী বাস্তবায়নের দাবীতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কর্মবিরতি পালন করে মানববন্ধন করছে চা শ্রমিকরা।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে এই মানববন্ধন করেন ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা বাগান শ্রমিক ভবিষ্যত তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছেন না। এছাড়া চা শ্রমিকদের রোদ-বৃষ্টিতে বাসস্থানে অবস্থান করতে দুর্ভোগ পোহাতে হয়। ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত তারা।
গত ২৫ জুন চা শ্রমিকদের ৭ দফা দাবী বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্ট্রেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বরাবর লিখিতভাবে জানান চা শ্রমিকরা। মালিকপক্ষ সারা না দেয়ায় ৩ জুন থেকে কর্মবিরতী পালন করছেন তারা।
৭ দফা দাবী বাস্তবায়ন না হলে বৃহৎ কর্মসূচি পালনের হুশিয়ারী দিয়েছেন চা শ্রমিক নেতৃবৃন্দ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর