কয়েকদিন ৪ বিভাগে থাকবে বৃষ্টি , ২৭ এপ্রিলের পর বাড়তে পারে তাপমাত্রা
২৪ এপ্রিল ২০২৩, ০৮:১৭ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:০২ এএম
টাইমস ডেস্ক:
আগামী কয়েকদিন ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
তবে ২৭ তারিখের পর তাপমাত্রা বেড়ে দেখা দিতে পারে তাপ প্রবাহ।
এপ্রিলের অধিকাংশ সময় দুঃসহ গরমে কাটালেও ঈদুল ফিতরের আগের দিন বিকালে বৃষ্টি হয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। কিছুটা কমে তীব্র তাপ প্রবাহ।
বৃষ্টির পর সহনীয় আবহাওয়ায় ঈদ উদযাপন করেছেন রাজধানীবাসী। তাপমাত্রা কমে যাওয়ায় ঈদের ছুটিতে ঘোরাঘুরিও হয়ে ওঠে আনন্দদায়ক।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি।
২৪ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিন দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি