শিগগিরই কার্ডের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম শুরু হবে: খাদ্যমন্ত্রী
০২ মার্চ ২০২৩, ০৩:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শিগগিরই কার্ডের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ডের মাধ্যমে ওএমএসের চাল বিতরণের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে নওগাঁর পোরশা উপজেলার কাপালির বাজারে চলমান ওএমএস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘অনেক সময় একজন ব্যক্তি বারবার ওএমএসের চাল নিয়ে পরে বাইরে বিক্রি করে দেন, অন্যদিকে অনেকেই তা পান না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এই প্রবণতা রোধ করা যেতে পারে এবং তারপরে সবাই ওএমএস পণ্যগুলো নিতে পারবে। একটি কার্ড ব্যবহার করে সপ্তাহে একবার ওএমএস চাল কেনা যাবে।’
বাজার মূল্য কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমন ধানের উৎপাদন ভালো হয়েছে। বোরো ফসলের আবাদ শুরু হয়েছে। চাল আমদানি করা হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন না। তাদের ন্যায্যমূল্য দিতে হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।
নিম্ন আয়ের মানুষের কোনো সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ওএমএসের চাল ৩০ টাকা কেজি দরে দেয়া হচ্ছে। এ মাসেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে। ৫০ লাখ পরিবার মাসে একবার ৩০ কেজি করে চাল পাবেন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর