জনগণের জীবনমানের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যাপক ভূমিকা রাখতে পারেন: স্থানীয় সরকার মন্ত্রী
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৮ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিতকরণে আইন ও বিধি বিধানের মধ্যে থেকে জনপ্রতিনিধিদের মানুষের সেবা করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। আজ বুধবার বরিশাল এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ রাজিব হোসেন খান ও মোসাঃ আয়েশা খাতুনের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার মন্ত্রী কাউন্সিলরদের সুনামের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে মানুষের সেবা করার আহ্বান জানান।
তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা স্থানীয় জনগণের সমস্যা সবচেয়ে ভালো জানবেন সে কারণে স্থানীয় মানুষের উপকার করার সুযোগ তাদের সবচেয়ে বেশি। মন্ত্রী বলেন, স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যাপক ভূমিকা রাখতে পারে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতীয় উন্নয়নে প্রান্তিক মানুষকে যুক্ত করার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের গুরুত্ব অপরিসীম।
মানুষ যাতে সেবা নিতে এসে কোন প্রকার ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে কাউন্সিলরদেরকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বলেন, শক্তিশালী ও সেবামূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা রয়েছে। সে লক্ষ্যে নবনির্বাচিত কাউন্সিলরদ্বয় তাদের ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। এ সময় স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি