ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন
২৪ নভেম্বর ২০২২, ০৫:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
অর্থনীতি ডেস্ক:
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির দুদিন না যেতেই এবার ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করা হয়েছে। গড়ে ১৯ দশমিক ৪৪ শতাংশ দাম বাড়ানোর আবেদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
গত সোমবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন (বিইআরসি)। ওই ঘোষণার সময় বিইআরসি জানায়, এখনি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না। এর দুদিন না যেতেই পিডিবি সবার আগে খুচরা দাম বাড়ানোর আবেদন জমা দিল।
৫ টি বিদ্যুৎ বিতরণ সংস্থার মধ্যে প্রথম পিডিবি দাম বাড়ানোর আবেদন করল। বাকি পাঁচটি সংস্থার মধ্যে দুটি আজ সকালে জমা দিয়েছে বলে বিইআরসি সূত্র নিশ্চিত করেছে। বাকি তিনটিও আজ বিকেলের মধ্যে জমা দিতে পারে বলে জানা গেছে।
প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ৪৭ পয়সা বাড়ানোর আবেদন করেছে পিডিবি। আর পাইকারি দাম বেড়েছে ইউনিটে ১ টাকা ৩ পয়সা। দাম বাড়ানোর আবেদন জমা দিতে বাকি বিতরণ সংস্থার প্রস্তুতিও শেষের দিকে, যেকোনো সময় তারা জমা দিতে পারে। সবাই গড়ে প্রায় ২০ শতাংশ বাড়ানোর আবেদন করবে বলে আভাস পাওয়া গেছে।
তিনটি আবেদন জমা পড়ার কথা জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। এগুলো কমিশনের আবেদনপত্র গ্রহণ শাখায় জমা পড়েছে। তবে এখনো তার দপ্তরে কোনো আবেদন পৌঁছায়নি।
সূত্র- যুগান্তর
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর