হাত ধোয়ার চর্চা বাড়াতে শিক্ষামূলক সচেতনতা বৃদ্ধি করতে হবে
২০ অক্টোবর ২০২২, ০৬:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কোভিডসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে মুক্ত থাকার লক্ষ্যে হাত ধোয়ার চর্চা বিষয়ক অনুষ্ঠানে অংশীজন ও ব্যবসায়ী সমিতির সদস্যদের অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, হাত ধোয়ার চর্চার বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি সকলকে একসাথে শিক্ষামূলক সচেতনতা বৃদ্ধি করা দরকার।
এসময় মন্ত্রী আরো বলেন, হাত ধোয়ার যেসকল বিষয়ে আমরা পিছিয়ে আছি সেসকল সমস্যা সমাধান করে এগিয়ে যেতে হবে। নিজেকে সচেতন করলে নিজের পাশাপাশি সামষ্টিকভাবে দেশের উন্নয়ন হবে।
বৃহস্পতিবার দুপুরে ইউনিসেফ আয়োজিত রাজধানীর একটি হোটেলে হাত ধোয়ার চর্চা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এডিস মশা মোকাবিলা করতেও আমাদের সচেতনতা হওয়া প্রয়োজন, এজন্য শুরু থেকে নানা উদ্যোগ গ্রহণ করার হয়েছে৷ ডেঙ্গু পরিস্থিতির উন্নতি করতে সরকার কাজ করছে বলে জানান তিনি৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই এর সভাপতি জনাব জসিম উদ্দিন বলেন, হাত ধোয়ার বিষয়ে অলসতায় ডায়রিয়াসহ নানা রোগ বালাই হয়, তাই হাত ধোয়া ও জীবানুমুক্তকরণে সরকারের পাশাপাশি সকলের সচেতনতা বাড়াতে এগিয়ে আশা দরকার।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও অন্যান্যদের মধ্যে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জায়িদ জুরুজি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুল রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর