সব ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
২৭ মে ২০২২, ০৮:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সব ধর্মের মানুষের সমানাধিকার নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শুক্রবার (২৭ মে) বিকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের ১২তম বার্ষিক ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল কুমার পাইকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সহসভাপতি তাপস কুমার পাল ও বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ তরুয়া।
মন্ত্রী আরো বলেন, স্বাধীন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের ৩৮ অনুচ্ছেদের মাধ্যমে দেশে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে আবার সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয়েছিল। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বলি দেওয়া হয়েছিল। সে সময় সংবিধানের ৩৮ অনুচ্ছেদ পরিবর্তন করে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবার সব ধর্মের অধিকার প্রতিষ্ঠা করেছেন।
তিনি আরো যোগ করেন, দৃঢ় প্রত্যয়ী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের শেষ আশ্রয়স্থল। তাকে ঘিরে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় মন্ত্রী আরো বলেন, আমাদের স্বাধীনতার শত্রুরা এখনও শেষ হয়ে যায়নি। তাদের নতুন প্রজন্মকে রুখে দিতে হলে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিজেদের সংখ্যালঘু না ভেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তাদের সাথে রয়েছে বলেও এসময় জানান মন্ত্রী। পাশাপাশি ধর্মীয় কারণে মানুষের মধ্যে অহেতুক বিভাজন তৈরি না করার অনুরোধ জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর