মার্চ মাসে নির্যাতনের শিকার ৩৯৭ নারী-শিশু: এমএসএফ
৩১ মার্চ ২০২২, ০৮:৫২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের (২০২২ সাল) মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু হয়েছে ‘একজনে’র। অপরদিকে পুলিশি হেফাজতে নির্যাতনের পর কারাগারে ‘দুইজনে’র মৃত্যু হয়। এছাড়া এই এক মাসে ৩৯৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। এ তথ্য জানাচ্ছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। মার্চ মাসের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে সংগঠনটি।
১২টির বেশি দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে করা হয় এই প্রতিবেদন। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই স্থানীয় মানবাধিকার কর্মীর মাধ্যমে তা যাচাই করা এই প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে একজনের মৃত্যু হয়। অপরদিকে পুলিশি হেফাজতে নির্যাতনের পর কারাগারে মৃত্যু হয় দুইজনের।
আরও বলা হয়, ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কারাগারে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৬ জন কয়েদি ও এক বিদেশি নারীসহ চার হাজতি। কারাগারে অপর্যাপ্ত চিকিৎসার কারণে বন্দিরা যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
সংগঠনটি মনে করছে, বন্দি অসুস্থ হলে তাকে কারাগারের বাইরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, নয়তো হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় বন্দির। কারাগারের ভেতরে চিকিৎসা ব্যবস্থার উন্নতির পাশাপাশি, মৃত্যুর সঠিক তদন্ত করা উচিত বলে মত দেয় সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনা বিগত মাসগুলোর তুলনায় বেড়েছে, যা উদ্বেগজনক। মার্চ মাসে ৩৯৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানায় সংগঠনটি। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ২৩টি, ধর্ষণ ও হত্যা ৩টি, প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের শিকারের ঘটনা ছয়টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্চ মাসে চট্টগ্রাম, ফরিদপুর, ঢাকা, ভোলা, পটুয়াখালী ও রাজশাহীতে সাতটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। এছাড়া গণপিটুনিতে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি