করোনায় টানা তিনদিন মৃত্যুশূন্য বাংলাদেশ
২৬ মার্চ ২০২২, ০৯:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। শনিবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার (২৫ মার্চ) দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ওইদিন এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন ১০২ জন। তারও আগে বৃহস্পতিবারও করোনায় কেউ মারা যাননি। ওইদিন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন ৯২ জন। তবে গত বুধবার দেশে করোনায় একজন মারা যান। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন ১৩৪ জন।
এদিকে, শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৩৪টি নমুনা সংগ্রহ ও ৭ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৯৮৩ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৯৮৩ জন। করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জনে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর