ভৈরবে পুলিশকে মারধরের ঘটনায় বেলাবোর রাসেলসহ গ্রেফতার-৩
১৯ মার্চ ২০২২, ০৫:২৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
ভৈরবে পুলিশকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) গভীর রাতে নরসিংদীর বেলাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলাটিতে এর আগে আরও ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, মামলার প্রধান আসামি রাসেল (২৬), সজীব (২৪) ও মামুন (৩১)। এর মধ্যে রাসেলের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার দেওয়ানের চর গ্রামে। তিনি ভৈরবে ভাড়া বাসায় থাকেন। সজীবের বাড়ি ভৈরব শহরের ভৈরবপুর এলাকায় এবং মামুন পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা।
গত বছরের ১২ ডিসেম্বর রাতে ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকায় গ্রেফতারি পরোয়ানার এক আসামিকে ধরতে যায় পুলিশ। এসময় রাসেলসহ একদল মাদক ব্যবসায়ী আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। এসময় তাদের ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিমসহ দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনার দিনই তারা পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বেলাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
ভৈরব শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শ্যামল মিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টায় তিন আসামিকে গ্রেফতার করা হয়। আসামিরা ঘটনার দিন দুই পুলিশকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। এ নিয়ে মামলার মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হলো। নতুন গ্রেফতারদের শনিবার (১৯ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর