আজ পবিত্র শব-ই-বরাত: সৌভাগ্য ও ক্ষমার বরকতময় রজনী
১৮ মার্চ ২০২২, ০৪:৫৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার দিবাগত রাতে দেশে পালিত হবে সৌভাগ্য ও ক্ষমার রজনী পবিত্র শবেবরাত। আরবি শব-ই-বরাত অর্থ ভাগ্য রজনী। আরবি শাবান মাসের ১৫ তম রজনীতে এটি পালিত হয়। মুসলিম ধর্মীয় বিশ্বাস অনুসারে, এ রাতে আল্লাহ তায়ালা তার সকল সৃষ্টির অতীত আমলের হিসাব নিয়ে আগামী বছরের জন্য তাদের ভাগ্য লিপিবদ্ধ করেন।
মুসলিম ধর্ম বিশ্বাসীরা আজকে সারা রাত নামাজ পড়েন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন, নিজের ও সমগ্র মানবজাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। তারা রাতের খাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিশেষ এবং ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার তৈরি করেন। যেমন- হাতে তৈরি রুটি, গরুর মাংস, হালুয়া ইত্যাদি।
পবিত্র শবেবরাতকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে বিস্ফোরক দ্রব্য বহন ও পটকা ফাটানোতে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার ডিএমপির এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শব-ই-বরাতের পবিত্রতা বজায় রাখতে এবং শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করতে শনিবার সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো এই পবিত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে এবং সংবাদপত্রগুলো রাতের তাৎপর্য তুলে ধরে নিবন্ধ প্রকাশ করবে।
এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। উভয়েই করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র শব- ই-বরাত পালন করার জন্য মুসলিম ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর রহমত ও বরকতের পাশাপাশি আমরা শব-ই-বরাতের পবিত্র রাতে দেশের অগ্রগতি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের জন্য প্রার্থনা করব। তিনি এ উপলক্ষে বিত্তবানদের এগিয়ে আসার এবং দুস্থ ও দরিদ্রদের সহায়তা করার আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী শব-ই-বরাতের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সকলকে মানবকল্যাণ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী সকল প্রকার অন্যায়, সহিংসতা ও কুসংস্কার দূর করে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় পর্যায়ে ইসলামের চেতনা প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানান।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি