করোনায় একদিনে আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫২৯
০৬ মার্চ ২০২২, ০৫:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ২ জন। মৃত ৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে। মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।
একই সময়ে করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় নতুন ৫২৯ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক শূন্য ৬৩ শতাংশ। আজ রোববার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৬টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে। আর মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৪১ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। ৬ মার্চ পর্যন্ত মোট মৃত ২৯ হাজার ৮৫ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৬৬ জন ও নারী ১০ হাজার ৫১৯ জন। ২০২০ সালের ৮ মার্চ থেকে আজ (৬ মার্চ) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৩ হাজার ৩৪০ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জনে। রোগী সুুস্থতার হার ৯৪ দশমিক ৬৬ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় মৃত ৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ১ জন, ষাটোর্ধ্ব ৩ জন এবং সত্তরোর্ধ্ব ২ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় হিসেবে করোনায় মৃত ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ২ জন এবং খুলনায় ২ জন মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর