করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে না, গণটিকাদান চলবে আরও দুদিন: স্বাস্থ্যমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলছে টিকাদান কর্মসূচী। এতদিন প্রথম ডোজ টিকাদান শনিবার (২৬ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে বলে প্রচার চললেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে না।
অন্যদিকে এক কোটি মানুষকে টার্গেট করে শনিবার যে গণটিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে, তা চলবে আরও দুদিন। টিকা নিতে সাধারণ মানুষের আগ্রহ দেখে গণটিকাদানের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের একটি টিকাদান কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রথম ডোজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বলেন, ভয়ের কোনো কারণ নেই, আজকে এক কোটি ডোজ টিকা দেওয়ার পরও দেশে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। আজকের কর্মসূচির পর দেশে প্রথম ডোজ টিকার আওতায় আসবে ১২ কোটি মানুষ।
তিনি বলেন, দেশের মানুষ টিকাবান্ধব। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রত্যেক দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও টার্গেটের অতিরিক্ত টিকা দেওয়া হয়েছে বাংলাদেশে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক, প্রয়োজনের অতিরিক্ত টিকা যে দেশ টিকা পায়নি সেই দেশকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সাধারণ মানুষের আগ্রহ দেখে গণটিকাদান কর্মসূচির মেয়াদ আরও দুইদিন বাড়ানো হয়েছে। ফলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর