করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৫৯, সুস্থ ৭৩৪৩
২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের সবার সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪ জনে।
একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২, চট্টগ্রামে ৩, খুলনায় ১, রংপুরে ২ জন মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ১৮ হাজার ৩৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৮ হাজার ৩০৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১৯১টি।
এছাড়া দেশে নতুন করে ৭ হাজার ৩৪৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯২ দশমিক ৭২ শতাংশ। মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪২৫ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রথম একজনের।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর