করোনায় আরও ১৬ জনের মৃত্যু
২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৭ ও নারী ৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে। করোনায় মোট মৃতদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫১১ জন ও নারী ১০ হাজার ৪৭৯ জন রয়েছেন।
একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ। দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জন, বেসরকারি হাসপাতালে একজন এবং বাড়িতে একজন মারা যান। মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ২৩ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছুসহ পরীক্ষা করা হয় ২৩ হাজার ৫৪৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ৩২ লাখ ৬০ হাজার ৫১১টি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জনে। সুস্থতার হার ৯১ দশমিক ৪৭ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর