জেনে নিন এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল জানার উপায়
১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ হতে যাচ্ছে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এদিন দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন। বরাবরের মতো এবারও মোবাইলে এবং ওয়েবসাইট থেকে ফল জানা যাবে ফল।
এসএমএসের মাধ্যমে ফল যেভাবে জানবেন:
সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসির ফল মোবাইলে পেতে- HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আবার স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পাওয়া যাবে ফল।
উদাহরণ: HSC DHA 123456 2021 টাইপ করে এসএমএস দিন ১৬২২২ নম্বরে।
মাদ্রাসা বোর্ড:
ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণ: HSC MAD 123456 2021 টাইপ করে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
কারিগরি শিক্ষাবোর্ড:
ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণ: HSC TEC 123456 2021 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
ওয়েবসাইটে ফল জানবেন যেভাবে:
অনলাইনে ফল পেতে যেতে হবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে।
উল্লেখ্য, ২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি