করোনায় একদিনে আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৫০২৩
১২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জনে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জন। শনিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৩ জন। আর রাজশাহীতে ২, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৯০৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৩০ হাজার ৪৪৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট এক কোটি ২৯ লাখ ৬২ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হলো। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর