দেশে করোনায় একদিনে আরও ৩৩ মৃত্যু
০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। আর মৃত্যুহার ১ দশমিক ৫২ শতাংশ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন করে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৪ ও নারী ৯ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৫, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ১ এবং ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৭১টি ল্যাবরেটরিতে ৪২ হাজার ৭৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। এসময় পরীক্ষা করা হয় ৪২ হাজার ৫৬৪টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ২৮ লাখ ৫৫ হাজার ১৪২টি।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১০ হাজার ৭২৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জনে। সুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর