করোনায় একদিনে আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৯ হাজার ৩৬৯
০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৬ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ১০ জন। মৃত ৩৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে।
একই সময়ে করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় নতুন ৯ হাজার ৩৬৯ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৭ শতাংশ। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৬৮টি ল্যাবরেটরিতে ৪৪ হাজার ৬৭১টি নমুনা সংগ্রহ ও ৪৪ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮৮০।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। ২০২০ সালের ৮ মার্চ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৬৫ শতাংশ।
২০২০ সালের ১৮ মার্চ থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত ২৮ হাজার ৬২৭ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ২৭৮ জন ও নারী ১০ হাজার ৩৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৯ হাজার ৫০৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ নি৩য়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৫৭ জনে। রোগী সুুস্থতার হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৮ জনের মধ্যে ০ থেকে ১০ বছরের ১ জন, বিশোর্ধ্ব ১ জন, ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ ৪ জন, ষাটোর্ধ্ব ৯ জন, সত্তরোর্ধ্ব ৭ জন, আশি বছরের বেশি বয়সী ৮ জন এবং ৯০ বছরের বেশি বয়সী ১ জনের মৃত্যু হয়েছে।
৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রামের ৬ জন, রাজশাহীর ৫ জন, খুলনার ৫ জন, সিলেটের ৩ জন, রংপুরের ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি