২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান
০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তাররোধে স্কুল-কলেজের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকলেও টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তাররোধে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসনের চিঠির আলোকে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। এসময়ে টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।
গত বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, করোনার বিস্তাররোধে আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। সময় বাড়ানো হবে। কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এসময় দেশের সব স্কুল-কলেজের অফলাইন ক্লাস বন্ধ রাখা হবে। এর পরদিন শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে ১৫ দিনের ছুটি উল্লেখ করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে জাতীয় ছুটি হওয়ায় আরও একদিন ছুটি বাড়ানো হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে অফিস আদেশে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর