করোনাভাইরাস: শনাক্ত ছাড়ালো ১৮ লাখ, আরও ৩১ জনের মৃত্যু
০১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে ১ ফেব্রুয়ারি সকাল ৮টা) পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। গতকালও ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।
অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট ২৮ হাজার ৪২৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। তাদের নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭২১ জন। তাদের নিয়ে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।
২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৫ হাজার ৩১টি আর পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৯৩টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৭৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৯৯ হাজার ৯২৮টি, বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ লাখ ২৩ হাজার ৮৪৭টি।
গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৭ শতাংশ।
অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ৩১ জনের মধ্যে পুরুষ ১৫ জন আর নারী ১৬ জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ১৫৬ জন, নারী ১০ হাজার ২৬৯ জন।
বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে; ১০ জন মারা গেছেন এ বয়সের। ৫১-৬০ বছরের মধ্যে মারা গেছেন ছয় জন, ৮১-৯০ বছরের মধ্যে পাঁচ জন, ৭১-৮০ বছরের মধ্যে চার জন, ৪১-৫০ বছরের মধ্যে তিন জন। এ ছাড়া ১১-২০ বছর, ৩১-৪০ ও ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন একজন করে।
মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১৯ জন। চট্টগ্রাম বিভাগের ৭ জন আর সিলেট বিভাগের আছেন দুই জন। রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের আছেন একজন করে। অধিদফতর জানাচ্ছে, ৩১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৫ জন আর বেসরকারি হাসপাতালে ৬ জন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর