সরকারি সেবাগ্রহণে মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৯ জানুয়ারি ২০২২, ০৭:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে বিন্দুমাত্র অসুবিধার সম্মুখীন না হন সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে হবে বলে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠন। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সিভিল সার্ভিসের কর্মকর্তাদের জন্য আয়োজিত ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছাতে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সুষম ও সমন্বিত উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। এসময় মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বিপিএটিসির রেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
দেশের মোট ৮ টি প্রশিক্ষণ কেন্দ্রে ১৬টি ক্যাডারের ৬২২ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর