করোনায় একদিনে শনাক্ত ১১ হাজার ৪৩৪, ১২ জনের মৃত্যু
২১ জানুয়ারি ২০২২, ০৭:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসের (কোভিড ১৯) নতুন ধরন ‘ওমিক্রন’র প্রভাবে দেশে সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৪৩৪ জন। গত বছরের ১০ আগস্টের পর শনাক্ত রোগী ১১ হাজার ছাড়ালো। সেদিন শনাক্ত হয়েছিল ১১ হাজার ১৬৪ জন।
এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১৯২ জন। এর আগের দিন (২০ জানুয়ারি) ১০ হাজারের বেশি শনাক্ত ও ৪ জনের মৃত্যু হয়। শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৫৭টি ল্যাবরেটরিতে ৪০ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১১ হাজার ৪৩৪ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৪৯ শতাংশ।
এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৭১৫টি। এতে মোট শনাক্ত হয় ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৩ দশমিক শূন্য ৮২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে সেরে উঠেছেন ৭৫২ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জনে। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৩ দশমিক ৪৫ শতাংশ।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং এর ১০ দিন পর করোনায় প্রথম রোগীর মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর