আইন অঙ্গনে পেশাগত মূল্যবোধ যেন নষ্ট না হয়ে যায়: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
১৮ জানুয়ারি ২০২২, ০৮:১৮ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
আইন অঙ্গনে পেশাগত মূল্যবোধ যেন নষ্ট না হয়ে যায়, সে বিষয়ে সচেতন থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জ্যেষ্ঠ আইনজীবী পরিমল চন্দ্র গুহ-এর প্রয়াণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ এ শোকসভা আয়োজন করে।
বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সহসভাপতি বিভাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল।
প্রধান অতিথি আরো বলেন, "পরিমল চন্দ্র গুহ ছিলেন অসাম্প্রদায়িক মানসিকতার একজন মানুষ। আদর্শিক প্রশ্নে তিনি কখনো আপস করেননি। তার মানসিকতার জায়গা ছিল প্রশস্ত। তিনি মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি, মূলধারার রাজনীতি ও পেশাগত রাজনীতি করেছেন। সেখানে তার নৈতিক স্খলন যেমন ছিল না, মূল্যবোধের জায়গা থেকেও তিনি কখনো আপস করেননি। পরিমল চন্দ্র গুহের মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে, শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের পক্ষে ব্যাপক শূন্যতা সৃষ্টি হয়েছে"।
মন্ত্রী আরো যোগ করেন, "আইন অঙ্গনের শূন্যতা পূরণে পরিমল চন্দ্র গুহদের মতো জীবনচরিত্র সামনে নিয়ে আসা দরকার। তাদের মতো চরিত্ররা আমাদের সামনে প্রতীক হয়ে থাকবেন, চলার পথের পাথেয় হয়ে থাকবেন"।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি