করোনায় মৃত্যুর মিছিলে আরও ১০ জন, শনাক্ত ৮ হাজার ৪০৭
১৮ জানুয়ারি ২০২২, ০৭:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ক্রমে বেড়েই চলছে। এর মধ্যে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ওমিক্রন। এ অবস্থায় ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৪০৭ জনের। এ নিয়ে দেশে করোনা শনাক্ত বেড়ে দাঁড়ালো ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের।
এই সময়ে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ৪৭৫ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জনে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ হাজার ৪০৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯টিতে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, দুজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর