বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী
১৫ জানুয়ারি ২০২২, ০৫:০৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সরকারের ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ। আমরা আশা করি সবাই বিধিনিষেধ মেনে চলবে। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাহিদ মালেক বলেন, করোনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। সরকারের ১১ দফা বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ। আমরা আশা করি সবাই বিধিনিষেধ মেনে চলবে। তাহলে লকডাউনে যাওয়ার প্রয়োজন হবে না। লকডাউন দিলে দেশের ক্ষতি। আমরা চাই আমাদের অর্থনীতির চাকা সচল থাকুক।
মন্ত্রী বলেন, করোনা খুবই ঊর্ধ্বমুখী। গতকাল প্রায় ৪ হাজার ৪শ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর শতকরা হার ১৩ ছাড়িয়ে গেছে। প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এই হারে বাড়াটা খুবই আশঙ্কাজনক। বর্তমানে প্রায় ১% লোকের আইসিউ প্রয়োজন হচ্ছে, আর এই হারে রোগীর সংখ্যা রাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি