করোনাভাইরাস: একদিনে শনাক্ত ৪ হাজার ৩৭৮, মৃত্যু ৬ জনের
১৪ জানুয়ারি ২০২২, ০৭:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে দিন দিন করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। এর আগে গত বছরের ২৬ আগস্ট ৪ হাজার ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ দুই ও নারী চারজন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ ও বেসরকারি হাসপাতালে একজন মারা যান। মৃত ৬ জনের মধ্যে ঢাকা বিভাগে তিন, চট্টগ্রামে দুই এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়। শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৯ জনে। আর এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা হয়েছে ১৬ লাখ নয় হাজার ৪২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৫৩টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ৩৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি ১৮ লাখ আট হাজার ৯২ জন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর