একদিনে ২ হাজার ৯১৬ জনের করোনা শনাক্ত, ৪ জনের মৃত্যু
১২ জানুয়ারি ২০২২, ০৫:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। এ নিয়ে করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৩০৫ জনে।
একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন। বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭০৫ জনের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯৬৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।
মারা যাওয়া ৪ জনের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। চট্টগ্রামে একজন ও ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। অন্য ৬ বিভাগে কোনো মৃত্যু হয়নি।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর