বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্তদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ গ্রহণ
১২ জানুয়ারি ২০২২, ০৫:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্তদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।
আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা লক্ষ্য করেছি অনেকেই বিদেশে বসে মিথ্যাচার করছেন। কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কেউ বক্তব্য দিতে পারেন। কিন্তু তার বা তাদের বক্তব্যের কারণে যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা রাষ্ট্রদ্রোহ অপরাধ হবে। আমরা দুটি বিষয় সবসময় পার্থক্য করি, একটা হলো ব্যক্তি আরেকটা রাষ্ট্র। যে কেউ আমার বিরুদ্ধে বক্তব্য দিতেই পারেন। কিন্তু তার দেওয়া বক্তব্য যদি রাষ্ট্রের ক্ষতি করে তাহলে ব্যবস্থা নেবে সরকার।
তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কাজ যারা বিদেশে বসে করছে, তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয় সে জন্য আমরা পরামর্শ দিয়েছি। তাদের তালিকা প্রস্তুত করা হোক, তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে এবং কোনটা রাষ্ট্রবিরোধী কাজ, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যারা সক্রিয়ভাবে এ কাজ করে যাচ্ছে, তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সে ব্যাপারে সঠিক ও সার্বিক তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাদকাসক্ত রোধে সরকারি সব চাকরির ক্ষেত্রে, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর