বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী: এসএম শফিউদ্দিন
১১ জানুয়ারি ২০২২, ০৪:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সেনা সদস্যরা সুখে-দুঃখে সব সময় মানুষের পাশে থাকবেন। যেকোনও দুর্যোগে সর্বোচ্চ সেবা নিশ্চিতে বদ্ধপরিকর।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে সাগরদীঘি অঞ্চলের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সারাদেশে আমরা এক লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি এবং চিকিৎসা সেবা দিয়েছি। পাশাপাশি গবাদি পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ সেনাবাহিনীও উদযাপন করছে।
এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন সেনাপ্রধান। এ ছাড়া স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন।
অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর