দেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত, মোট আক্রান্ত ৩০
১০ জানুয়ারি ২০২২, ০৪:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আরও ৯ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য জানানো হয়েছে। নতুন এই ব্যক্তিদের তথ্য দিয়েছে আইসিডিডিআরবি।
শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ এবং ৬ জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। গত ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর আগে, দেশে গত ৯ ডিসেম্বর প্রথম দুই জনের ওমিক্রন শনাক্ত হয়। আজকের ৯ জনসহ এ সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩০-এ।
বৈশ্বিক এই ডাটাবেজ থেকে আরও জানা যায়, এ নিয়ে শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে নারী আছেন ২০ জন এবং পুরুষ ১০ জন।
দেশে সর্বপ্রথম গত ১১ ডিসেম্বর প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার। তারাসহ পরবর্তীতে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন সবাই সুস্থ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমনকি তাদের অনেকে আবার সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন। করোনায় দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর