করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৯২, সুস্থ ২১২
০৫ জানুয়ারি ২০২২, ০৭:৩৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তিনজনই নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং রাজশাহী বিভাগের একজন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯০ জন।
একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৯২ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।
এছাড়া একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ২১২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন। বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৪ জানুয়ারি) ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু এবং ৭৭৫ জনের দেহে করোনা শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। সেই হিসাবে ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর