করোনায় একদিনে ৭ জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো ৫০০
৩০ ডিসেম্বর ২০২১, ০৬:১৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন শনাক্ত ৫০০ জন ছাড়িয়েছে। এর আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ৫০৯ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ১০ সপ্তাহের মধ্যে একদিনে এই শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ। গত ১৩ অক্টোবর এর চেয়ে বেশি ৫১৮ জন শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। গতকাল (২৯ ডিসেম্বর) একজনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।
নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে যুক্তরাষ্ট্র ও ইউরোপে করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনহারে বেড়েছে। এই অবস্থায় বাংলাদেশেও দৈনিক শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা বাড়লো।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫০৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন এবং মারা যাওয়া ৭ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭০ জনে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯৫ জন। তাদের নিয়ে করোনা থেকে মোট ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন সুস্থ হয়ে উঠলেন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৬৬৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৬৭টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৪ লাখ ৭২ হাজার ৮১৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ১১ হাজার ৯৪০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ লাখ ৬০ হাজার ৮৭৫টি।
দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ৩ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৫৬ জন এবং নারী ১০ হাজার ১১৪ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রযেছেন একজন এবং ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০ ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছেন দুই জন করে। মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন পাঁচ জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের আছেন একজন করে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন পাঁচ জন আর বেসরকারি হাসপাতালে দুই জন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি