বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা বিএনপির
২৯ ডিসেম্বর ২০২১, ০৬:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ‘ভোটাধিকার হরণের’ তৃতীয় বার্ষিকী পালন উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, আগামী ৩০ ডিসেম্বর ‘নিশিরাতে ভোটাধিকার হরণের’ তৃতীয় বার্ষিকী উপলক্ষে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে এবং ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মির্জা ফখরুল বলেন, সভায় সম্প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে ৪৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজদের দ্রুত উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।
তিনি বলেন, সভা মনে করে অনির্বাচিত সরকারের সব স্তরে যে জবাবদিহিহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে তারই ফলশ্রুতিতে এইভাবে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর