সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু: ড. শিরীন শারমিন
২৬ ডিসেম্বর ২০২১, ০৬:০৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৪৫ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। আজ রবিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান স্পিকারকে ওই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।
স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশ থেকে অধিক সংখ্যক দক্ষ কর্মীর জন্য সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি