করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮
২৬ ডিসেম্বর ২০২১, ০৫:৪৩ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ এবং ৩ জন নারী। চারজনের মধ্যে সরকারি হাসপাতালে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৬০ জনে।
একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৮ জন। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৩৫৩ জনে। এছাড়া এই সময়ে ২৪৭ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জনে। আজ রোববার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৫১টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৫ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ থেকে রোববার (২৬ ডিসেম্বর) পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯০ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ৪ জনের মধ্যে ষাটোর্ধ্ব একজন, সত্তরোর্ধ্ব একজন, আশি এবং নব্বই বছরের বেশি বয়সী একজন করে। ৪ জনের তিনজন ঢাকা বিভাগের এবং অপরজন রাজশাহী বিভাগের বাসিন্দা। গত বছরের ১৮ মার্চ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ হাজার ৬০ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৫১ ও নারী ১০ হাজার ১০৯।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর