করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু
২১ ডিসেম্বর ২০২১, ০৬:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি একজন পুরুষ রোগী এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৫১ জনে।
একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯১ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জনে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৪৮টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ ৬ হাজার ৯৩৮টি।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২৯১ জন রোগী শনাক্তের হিসেবে শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সে সময় থেকে সোমবার (২০ ডিসেম্বর) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯৯ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৬৪ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন। রোগী সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত একজনের বয়স ষাটোর্ধ্ব এবং তিনি সিলেট বিভাগের বাসিন্দা।
উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়। ওই সময় থেকে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৫১ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৪৬ জন ও নারী ১০ হাজার ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর