পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৫২ চেয়ারম্যান প্রার্থী
২০ ডিসেম্বর ২০২১, ০৫:০১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫২ জন চেয়ারম্যান প্রার্থী। সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যসহ সব মিলিয়ে পঞ্চম ধাপে ১৯৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন। এ ধাপে অন্যান্য পদের মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য ৩২ জন এবং সাধারণ সদস্য ১০৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) পঞ্চম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রার্থিতা প্রত্যাহার শেষে পঞ্চম ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ হাজার ২০৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ৮০৪ জন এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি জানায়, চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার (২০ ডিসেম্বর) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এদিন থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনী আচরণ বিধিমালা দেখভালে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ধাপে চেয়ারম্যান পদে ৪ হাজার ১০১ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ৬৩৩ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকিদের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়।
চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে জয়ী হন ৪৮ জন। এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি