ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহন ৩১ জানুয়ারি
১৮ ডিসেম্বর ২০২১, ০৭:৫৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি সারাদেশের ২১৯ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর।
ইসি সচিব হুমায়ুন কবীর জানান, তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৩ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।
উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে ৪ হাজার ইউপির মধ্যে ইতোমধ্যে ৫টি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭ ইউপিতে ভোট গ্রহণ হবে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি